ABN BANGLA TV
৪ আগস্ট ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান।

রাজস্থলীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান।

 

মোঃ সুমন খান রাজস্থলী রাঙ্গামাটি।

 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এসময় তিনি জেলা পরিষদের বরাদ্ধ কৃত নির্মাণ, ও বাস্তবায়ত কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এছাড়াও বিমাছড়া, কুইক্যাছড়ি ও বালু মুড়া এলাকার জনসাধারনের বিশ্রামের জন্য যাত্রী ছাউনির উপজেলা সদরে জেলা পরিষদের বিশ্রামাগার, ছাইংখং পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন নিরাপদ পানি সরবরাহের জন্য সোলার প্যানেল সিস্টাম উদ্বোধন করেন চেয়ারম্যান কষিবিদ কাজল তালুকদার। উদ্বোধনের আগে চেয়ারম্যান শফিপুর জুনিয়র মাদ্রাসা ও গাইন্দ্যা অনাথ আশ্রমের শিশু দের মাঝে খাদ্য শষ্য বিতরণ করেন।

এসময় চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সকল ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট নির্মাণ করে সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় কাজ করছে সরকার। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, তাই রাজস্থলী বাসীর চিন্তার কিছুই অবকাশ নেই, রাজস্থলীতে সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও হবে। সম্প্রীতি অটুট রেখে তা আগামীতেও এই উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান চেয়ারম্যান।এর আগে চেয়ারম্যান মাইল স্টোন কলেজে নিহত শিক্ষার্থী উক্যাচিং মারমা এর পরিবারের সাথে স্বাক্ষাত করেন, এবং শোকাহত পরিবারের গভীর বেদনা জানান,নিহত উক্যাচিং মারমা সমাধী স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বলেন, জেলা পরিষদ আপনার পরিবারের মাঝে আজীবন থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান,রাজস্থলী থানা অফিসার ইনর্চাজ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী, সাবেক দুই নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান মো,সোলেমান,বিএনপির সহ সভাপতি চাথোয়াই মারমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, বিএনপির সহ সভাপতি ছগির আহম্মদ,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব, সিরাজুর ইসলাম,কৃষক দলের সভাপতি বিষু সাহা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাচিং মং মারমা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা প্রমুখ।

ছবি ক্যাপসন, রাজস্থলী ছাইংখং মুখ বৌদ্ধ বিহার সংলগ্ন নিরাপদ পানি সরবরাহ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০