ABN BANGLA TV
৩১ অক্টোবর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজবিলায় আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং এর গণসংযোগ।

রাজবিলায় আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং এর গণসংযোগ।

 

বান্দরবান সদর উপজেলার, ১নং রাজবিলা ইউনিয়নের,
বিভিন্ন পাড়া থেকে আসা, জনগণের সাথে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের বিষয়ে গণসংযোগ ও মতবিনিময় আলোচনা করেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে তাইংখালী বাজার মাঠে স্থানীয় জনগণের আয়োজনে এই গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণের উপস্থিতিতে গণজোয়ারে পরিনত হয় সভাস্থল।

মংতো কারবারির সভাপতিত্বে শৈউ মারমার সঞ্চালনায়, এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সভাপতি ডা: মং উষাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সভার মূল আকর্ষণ আঞ্চলিক পরিষদ সদস্য উঃ কে এস মং। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্যসামং মারমা, ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা, পাহাড় কন্ঠ ডটকমের প্রকাশক সাংবাদিক বাবুল খাঁন, নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, নাইক্ষ্যংছড়ি উপজেলা জনসংহতি সমিতি সভাপতি বাবু মং মং মার্মা, বান্দরবান জেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক উবাচিং মারমা, চাইশৈ প্রু মারমা, অজয় বড়ুয়া, প্রকৃতি বড়ুয়া প্রমুখ।

গণসংযোগে বক্তারা বলেন, দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার রক্ষার স্বার্থে এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের অস্তিত্ব ধরে রাখতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-কে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কে এস মং বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে বাঙালি, চাকমা,মারমা,তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা,বম,লুসাইসহ একাধিক জনগোষ্ঠীর বসবাস তায় পার্বত্য চট্টগ্রামকে কোনো জাতিগোষ্ঠীর একার দাবি করা যাবেনা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হলে শুধু আদিবাসী জনগোষ্ঠীর লাভই না পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর লাভ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর সকল সমস্যা সমাধান এবং জাতিগোষ্ঠীর উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই দলমত নির্বিশেষে সকল জনগোষ্ঠীর একত্রিত হয়ে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কারণে পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। এখন পার্বত্য চট্রগ্রামের মানুষের কাছে এসে পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই পাহাড়ের অস্তিত্ব রক্ষার্থে কাজ করতে চাই।

প্রসঙ্গত, “গত ২০২৪ সালের পাঁচ আগষ্ট সরকার পরিবর্তনের পর পার্বত্য জেলা বান্দরবানের গণমানুষের স্বার্থরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং পার্বত্যবাসীর প্রানের দাবী পার্বত্য চট্টগ্রাম ‘শান্তিচুক্তি’বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। জনগণের সুখ-দুঃখের কথা শুনতে সমস্যা সমাধানের চেষ্টায় ছুটে যাচ্ছেন পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায়। এর আগে তিনি রুমা,থানচি,রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকার জনমানুষের কাছে ছুটে গিয়েছেন তাদের সুখ দুঃখের কথা শুনেছেন এবং রুমা উপজেলা ও রোয়াংছড়ি উপজেলার মানুষের কাছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দিয়েছেন ও আগামীতেও আরো ৫ উপজেলায় ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের কথা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০