ABN BANGLA TV
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীর কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করল বিএনপি”।

“রাজধানীর কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করল বিএনপি”।

 

নিউজ ডেস্ক:
৪ ফেব্রুয়ারি, ২০২৬।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে বিনামূল্যের ওয়াইফাই সেবা চালু করেছে বিএনপি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগকে এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনার বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হলে দেশ একজন সরকারপ্রধানের পাশাপাশি একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারককে নেতৃত্বে পাবে। তার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনে তারেক রহমান নির্বাচিত হলে এই এলাকা উন্নয়নের একটি দৃষ্টান্তে পরিণত করা হবে। জনগণের ম্যান্ডেট পেলে একটি সমানাধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষের সন্তানরাও রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ পাবে।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক কর্মকাণ্ডে সমাজসেবার চেয়ে সহিংস ও উচ্ছৃঙ্খল আচরণই বেশি প্রকাশ পাচ্ছে। নির্বাচনের শেষ সময়ে এসে একটি পক্ষ বেপরোয়া আচরণ করছে, যা জনমনে উদ্বেগ তৈরি করছে।

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

অনুষ্ঠানে ‘চেতনার বাংলাদেশ’-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, এই উদ্যোগের মাধ্যমে কড়াইল বস্তির নির্দিষ্ট এলাকায় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীরা, বিশেষ করে শিক্ষার্থীরা, এখন পড়াশোনা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে এই সেবা নিতে পারবেন।

তিনি বলেন, চেতনার বাংলাদেশ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। শুধু ঢাকা-১৭ আসন নয়, করোনাকালসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনটি নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

ঢাকা-১৭ আসনে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি টিঅ্যান্ডটি মাঠে স্থানীয় দলগুলোর অংশগ্রহণে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান তিনি।

ফ্রি ওয়াইফাই সেবাটি পর্যায়ক্রমে পুরো কড়াইল বস্তি এবং ভবিষ্যতে ঢাকা-১৭ আসনের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে বলে আশ্বাস দেন ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম। পাশাপাশি বনানী লেক পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

আয়োজকদের মতে, তারেক রহমান নির্বাচিত হলে এই এলাকার পরিবেশ, শিক্ষা ও জীবনমানের দৃশ্যমান পরিবর্তন ঘটবে, যার সুফল পাবে সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০