ABN BANGLA TV
২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজান শুরুর সংশোধিত তারিখ ও সময়‌ জানাল আমিরাত”।

“রমজান শুরুর সংশোধিত তারিখ ও সময়‌ জানাল আমিরাত”।

 

আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৬।

পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ সংশোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের চাঁদ দেখা যেতে পারে।

এর আগে ধারণা করা হচ্ছিল, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবারই রমজানের চাঁদ দেখা যাবে। মধ্যপ্রাচ্যের একাধিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থাও প্রথমে জানিয়েছিল, ওই দিন সূর্যাস্তের পর আকাশে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রোববার প্রকাশিত আইএসির সংশোধিত বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদের গঠন (নিউ মুন) সম্পূর্ণ হলেও সেদিন তা দৃশ্যমান হবে না। সংস্থাটির মতে, ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর প্রায় এক মিনিটের জন্য আমিরাতের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হলো রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের ইন্দ্রিয় সংযম পালন করাই রোজার মূল শিক্ষা। ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাসজুড়ে এই সিয়াম সাধনায় নিয়োজিত থাকেন।

রমজান মাস ২৯ অথবা ৩০ দিনে পূর্ণ হয়। এরপর শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের মাধ্যমে এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানরা স্বাভাবিক জীবনে ফিরে যান।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর রমজান মাস শুরু হয়। সে হিসেবে আইএসির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে আগামী ২০ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০