ABN BANGLA TV
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রংপুরে ‘লাঙলের জানাজা’ ছবি ভাইরাল”।

“রংপুরে ‘লাঙলের জানাজা’ ছবি ভাইরাল”।

 

নিউজ ডেস্ক:
১৩ ফেব্রুয়ারি, ২০২৬।

জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও একটি আসনেও জয় পায়নি জাতীয় পার্টি। প্রতিষ্ঠার চার দশকের বেশি সময়ের মধ্যে এমন ভরাডুবি আগে দেখেনি লাঙল প্রতীকের দলটি।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর রংপুরজুড়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি লাঙল সামনে রেখে জানাজার নামাজ আদায়ের দৃশ্য। কয়েকটি ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে—‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের জানাজা সম্পন্ন হলো’। তবে ছবিটির সময়, স্থান ও প্রকৃত সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছে পক্ষে-বিপক্ষে তর্ক। কেউ কেউ এটিকে ‘রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ’ হিসেবে দেখছেন, আবার অনেকে একে ‘অতিরঞ্জিত ও অসম্মানজনক আচরণ’ বলেও মন্তব্য করছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন। একইভাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় হয়েছেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি রংপুর শহরে হওয়ায় এ অঞ্চলটিতে বরাবরই দলটির শক্ত ভোটব্যাংক ছিল। তবে এবারের নির্বাচনে সেই চিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। বিভিন্ন আসনে বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা তুলনামূলক ভালো ফল করেছেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রংপুরে লাঙলের এমন ভরাডুবি এবং তা ঘিরে প্রতীকী প্রতিবাদ জাতীয় পার্টির ভবিষ্যৎ রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০