
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। বুধবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এ যৌথ অভিযান। ১০ ঘণ্টার অভিযানে ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের বিভিন্ন স্পট থেকে চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও জাল টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন—ঘুরুলিয়া গ্রামের আনারুল ইসলামের ছেলে হাসানুর রহমান রিংকু, চুড়ামনকাঠির আজিজুর রহমানের ছেলে আবুল হাসান, কচুয়া ঘাটকান্দা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আমিনুর রহমান এবং খোজারহাট বিজয়নগরের আন্তার আলীর ছেলে মাসুদ রানা।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামে যৌথ অভিযান চালান। এসময় ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নয়টি দেশীয় অস্ত্র, ২০০ পিস ইয়াবা ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা
হবে।
মন্তব্য করুন