ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে ভবদহ জলাবদ্ধতা নিরসনে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

যশোরে ভবদহ জলাবদ্ধতা নিরসনে তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন।

 

বেনাপোল প্রতিনিধি :

যশোরের ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এবার নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা দল ভবদহ এলাকা পরিদর্শন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ও স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শনে অংশ নেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও ছিলেন।

সকাল ১০টায় তারা হেলিকপ্টারে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে পৌঁছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে ভবদহের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দুর্ভোগে থাকা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রস্তাবিত নকশা অনুযায়ী নির্ধারিত এলাকা ঘুরে দেখেন উপদেষ্টারা। এরপর বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধীসমাজ ও ভবদহ সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভবদহ এলাকার অভয়নগর, মনিরামপুর, কেশবপুর (যশোর) এবং ডুমুরিয়া ও ফুলতলা (খুলনা) উপজেলার অংশে প্রতিবছরই বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর নাব্যতা হারানোয় পানিপ্রবাহ বন্ধ হয়ে এই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত চার দশকে ৬৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। তারা দীর্ঘদিন ধরে ‘টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম)’ চালু ও আমডাঙ্গা খাল খননের দাবি জানিয়ে আসছেন।

ভবদহ সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, “তিন উপদেষ্টার একসঙ্গে আগমন আমাদের দীর্ঘ আন্দোলনের বড় সাফল্য। আমডাঙ্গা খাল খননের টেন্ডার শুরু হয়েছে, টিআরএম চালু নিয়েও আশাবাদী আমরা।”

সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী বলেন, “পানিনিষ্কাশনের কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ ও দুর্নীতির বিচার চাই আমরা।”

উপদেষ্টাদের এমন উদ্যোগে ভবদহবাসীর প্রত্যাশা, এবার মিলবে কার্যকর ও টেকসই সমাধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০