ABN BANGLA TV
১ মে ২০২৫, ২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ ।

যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ ।

বেনাপোল প্রতিনিধি :

অবশেষে যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী ঝুঁতিপূর্ণ গাছ ও ডালপালা কেটে ফেলার নির্দেশ দিয়েছে জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে গাছগুলো অপসরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রিপন।

দীর্ঘদিন যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী অনেক গাছ মরে ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই এসব গাছ বা গাছের ডালপালা ভেঙে পথচারী বা এই সড়কে চলাচলকারী যানবাহনের ওপরে পড়ছে। সম্প্রতি একটি চলন্ত ট্রাকের সামনে গাছের একটি বড় ডাল ভেঙে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য বেঁচে যান চালক ও হেলপার।

যশোর-বেনাপোল সড়কটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হওয়ায় এই সড়কের গাছ কাটা না কাটা নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা রয়েছে। মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে দুই গ্রুপ। বিষয়টি নিয়ে গাছ না কাটার পক্ষে হাইকোর্টে একটি রিটও করা হয়। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যার সমাধান মিলছিল না। কিন্তু, ঝুঁকির বিষয়টি বিবেচনা করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সড়কের দুই পাশের যেসব গাছ ও গাছের ডাল ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো অপসরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।
ওই পত্রে বলা হয়েছে, যশোর সড়ক বিভাগের অধীন যশোর-বেনাপোল (এন-৭০৬) একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। সড়কের উভয় পাশে জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল-পালা রয়েছে। প্রায়ই শতবর্ষী গাছের ডালপালা ভেঙে পথচারী নিহত, আহত ও যানবাহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় এসব মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙে যে কোন দুর্ঘটনায় জান-মালের ব্যাপক ক্ষতি হতে পারে।

চিঠিতে বলা হয়, এ বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা পরিষদকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনেকবার বলা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। বর্তমানে জীবনহানির ঝুঁকি অনেক বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরতে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসরণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, যশোর বেনাপোল মহাসড়কের পাশের শতবর্ষী ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো কিংবা ডাল অপসারণের জন্য উপজেলা প্রশাসনের কাছে নিয়মিত ফোন আসে। এই রাস্তাটি হাইওয়ে যশোর বিভাগের এবং গাছগুলো জেলা পরিষদের তাই উপজেলা প্রশাসনের এখানে করণীয় কিছু থাকে না। তদুপরি অভিযোগের পরিপেক্ষিতে জনস্বার্থে জেলা পরিষদের কাছে প্রচলিত আইন ও বিধি মোতাবেক মরা গাছগুলো ও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের জন্য অনুরোধ করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা পরিষদের মালিকানাধীন যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের বেনাপোল হতে নাভারণ পর্যন্ত শার্শা উপজেলা অংশের সড়কের দুই পাশে নয়টি মৃত গাছ এবং ৯৪টি গাছের ডালপালা ঝুঁকিপূর্ণ মর্মে শার্শা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে প্রতিবেদন পাওয়া গেছে। যেকোন সময়ে এই গাছ বা গাছের ডাল পথচারী ও যানবাহনের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা আছে।

মঙ্গলবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান জেলা পরিষদের পত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ সংক্রান্ত কাজগুলো করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দ্বায়িত্ব দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০