ABN BANGLA TV
৫ জুন ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মূহুর্তেই সব শেষ: বান্দরবান বালাঘাটায় আগুনে পুড়ল ৯টি পরিবারের স্বপ্ন”।

মূহুর্তেই সব শেষ: বান্দরবান বালাঘাটায় আগুনে পুড়ল ৯টি পরিবারের স্বপ্ন।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

আজ: ৫ই জুন (শুক্রবার) সকালের শান্ত পরিবেশটা হঠাৎ করেই রূপ নেয় নরককুণ্ডে। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে বান্দরবানের বালাঘাটার একটি ঘনবসতিপূর্ণ এলাকার নয়টি পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু কেড়ে নেয় এই আগুন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান: “হঠাৎ করে আগুন লেগে গেল এবং চোখের সামনে ঘরগুলো পুড়ে শেষ হয়ে গেল। কিচ্ছু বের করার সুযোগ হয়নি।এখন আমরা কোথায় যাব, কী খাব? বছরের পর বছর কষ্ট করে এই সংসারটা সাজিয়েছিলাম। আগুনে সব শেষ। আমাদের আর কিচ্ছু বাকি রইল না।

স্থানীয়রা জানান, একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত চারপাশের কাঁচা ও আধাপাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ও আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ৯টি ঘর ও ঘরের ভেতরের সমস্ত আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র।

বান্দরবান ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানায়: আমরা খবর পাওয়ামাত্রই আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। সংকীর্ণ রাস্তা এবং পানির উৎসের স্বল্পতা সত্ত্বেও আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি, যাতে এটি আরও বড় এলাকায় ছড়িয়ে না পড়ে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সর্বস্ব হারিয়ে ফেলা এই পরিবারগুলোর এখন জরুরি প্রয়োজন মাথা গোঁজার ঠাঁই ও মানবিক সহায়তা। স্থানীয় প্রশাসন ও বিত্তবানরা দ্রুত তাদের পাশে দাঁড়াবেন—এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০