ABN BANGLA TV
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু”।

“মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু”।

 

আন্তর্জাতিক ডেস্ক:
৭ ফেব্রুয়ারি, ২০২৬।

মালয়েশিয়ায় একটি চলন্ত ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী কুয়ালামপুরের জালান পেরাকে এ দুর্ঘটনা ঘটে। খবর জানিয়েছে মালয়েশিয়ান সংবাদমাধ্যম মালয় মেইল।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশি শ্রমিক নিজেই ওই ‘স্পাইডার লিফট’ ক্রেনটির চালক ছিলেন। দুর্ঘটনার সময় তিনি রাস্তার পাশের একটি বিলবোর্ড সংস্কারের কাজ করছিলেন।

কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্রেনটি ফুটপাতের একটি অংশের সঙ্গে আটকে গিয়েছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালিত এই ক্রেনটি ফুটপাতে ভারসাম্য হারিয়ে হঠাৎ উল্টে যায়। ক্রেনটি সরাসরি ওই বাংলাদেশি শ্রমিকের ওপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিচে চাপা পড়েন। ক্রেনের বিশাল ভারে পাশেই পার্ক করা দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেলেও সৌভাগ্যবশত গাড়ির ভেতর থাকা কোনো আরোহী আহত হননি।

ঘটনার পরপরই কুয়ালামপুর হাসপাতালের চিকিৎসকদের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। তবে তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই প্রবাসীকে মৃত ঘোষণা করেন। ক্রেনটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না কিংবা ফুটপাতে চালানোর সময় সঠিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

বর্তমানে কুয়ালামপুর পুলিশ ওই ক্রেনটির মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ করে জনবহুল ওই এলাকায় রাতে এই ধরনের ভারী ক্রেন চালানোর যথাযথ আইনি অনুমতি ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০