
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর পৃথক দুটি কোম্পানির সফল যৌথ অভিযানে মাদক মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এবং সিপিএসসি (কক্সবাজার) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, গতকাল ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ২০:৩০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত স্থান থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামি:
নাম: উজ্জ্বল সেন (৪২)
পিতা: মৃত বিশু রাম সেন
ঠিকানা: গ্রাম- উত্তর ধর্মপুর (সাধুর দোকান), ইউনিয়ন- ধর্মপুর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
গ্রেফতারকৃত উজ্জ্বল সেন সাতকানিয়া থানার মামলায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ০২ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত একজন আসামি। সাজার পর থেকেই গ্রেফতার এড়াতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন