ABN BANGLA TV
৮ মার্চ ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মাতামুহুরি নদীতে অবৈধভাবে মাছ শিকার: মৎস্য আইনের তোয়াক্কা নেই দস্যুচক্রের”।

মাতামুহুরি নদীতে অবৈধভাবে মাছ শিকার: মৎস্য আইনের তোয়াক্কা নেই দস্যুচক্রের।

মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত মাতামুহুরি নদীতে একদল অসাধু মৎস্যখেকো চক্র প্রকাশ্যে মৎস্য সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করিয়া অবাধে মাছ শিকার করিতেছে। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি দল নদীর বিভিন্ন স্থানে ঝাঁক দিয়া ঘেরাও পদ্ধতিতে মাছ ধরিয়া নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংস করিতেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরিয়া এই চক্রটি নদীর বিস্তীর্ণ অংশ জাল দ্বারা ঘেরাও করিয়া ছোট-বড় সকল প্রজাতির মাছ নির্বিচারে আহরণ করিতেছে। ফলে নদীর স্বাভাবিক প্রজনন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হইতেছে এবং মৎস্যসম্পদ ক্রমশ হ্রাস পাইতেছে। এতে নদী নির্ভর জেলে সম্প্রদায়সহ স্থানীয় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হইবার আশঙ্কা প্রকাশ করিয়াছেন।

স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে, এভাবে অবৈধ পদ্ধতিতে মাছ শিকার চলিতে থাকিলে অদূর ভবিষ্যতে মাতামুহুরি নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির সম্মুখীন হইবে। তাহারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করিয়াছেন।

মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী নদীসহ উন্মুক্ত জলাশয়ে ঘেরাও পদ্ধতিতে মাছ ধরা, নিষিদ্ধ বা ক্ষতিকর জাল ব্যবহার করা এবং প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ আহরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের অপরাধের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রহিয়াছে।

৮ মার্চ রবিবার বিকালে লামা- আলীকদম উপজেলার দায়িত্বরত মৎস কর্মকর্তা ও কর্মচারীগন লামা পৌরসভার ৬ নং ওয়ার্ড সাবেক বিলছড়ি এলাকায় পিসি মঈনুল হোসেনের বাড়ী সংলগ্ন মাতামুহুরি নদীতে অবৈধ ভাবে মাছ শিকার করা স্থান পরিদর্শন করেন। ঐসময় ঘটনাস্থলে একদল জলদস্যু ও মাছ ধরার সরঞ্জামাদি উপস্থিতি দেখতে পায় উক্ত কর্মকর্তা ও কর্মচারীর দল। তবে তাদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্হা নেয় হয়নি বলে অভিযোগ উঠেছে।

৬ মার্চ (শুক্রবার) লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকা সংলগ্ন মাতামুহুরি নদী হইতে ধারণকৃত তথ্যচিত্র ও ভিডিওচিত্রে অবৈধভাবে ঝাঁক দিয়া মাছ শিকারের দৃশ্য ধরা পড়িয়াছে বলিয়া জানা গিয়াছে।

স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করিলে , মাতামুহুরি নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার্থে অবৈধভাবে মাছ শিকারকারী চক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০