ABN BANGLA TV
২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“মনছুরিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী সম্পন্ন”।

মনছুরিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী সম্পন্ন।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামের সাতকানিয়া সদরের ছোটবারদোনার মনছুরিয়া পাড়ায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাতে আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

সংগঠনটির উপদেষ্টা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মিজবাহ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব আবু বক্কর, আলহাজ্ব হাবিবুর রহমান, মোহাম্মদ সেলিম, নুর মোহাম্মদ সওদাগর ,শাহ আলম সওদাগর, নুরুল হক সওদাগর , গোলাম মাওলা আলী, আবুল মনছুর মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, ঈদ কেবলমাত্র আনন্দের উৎসব নয়, এটি মানুষের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে সুদৃঢ় করার এক মহৎ উপলক্ষ। সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ,আবু বক্কর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণী -পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা পরিণত হয় প্রাণবন্ত এক সামাজিক উৎসবে। ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পুরো আয়োজনজুড়ে ছিল এক উষ্ণ ও আন্তরিক পরিবেশ।

আয়োজকরা জানান, সমাজের কল্যাণ ও মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন জোরদারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত এবং প্রায় ২০০০ জনের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০