ABN BANGLA TV
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট দিতে গ্রামমুখী জনস্রোত: ঢাকা ছাড়ছে কর্মজীবী ও ভোটাররা”।

“ভোট দিতে গ্রামমুখী জনস্রোত: ঢাকা ছাড়ছে কর্মজীবী ও ভোটাররা”।

 

নিউজ ডেস্ক:
১০ ফেব্রুয়ারি, ২০২৬।

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ভোটাধিকার প্রয়োগের জন্য রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার ভোটাররা। কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ঈদের সময়ের মতোই ব্যস্ত ও উৎসবমুখর চিত্র।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ট্রেন ধরতে আসা মানুষের মুখে ছিল আনন্দ আর প্রত্যাশা। পরিবার ও বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডা, হাসি-ঠাট্টার মধ্য দিয়ে বাড়ির পথে রওয়ানা হচ্ছেন তারা। অনেকের কাছে এই যাত্রা ঈদে গ্রামে ফেরার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

বাসের টিকিট সংকটের কারণে বেশিরভাগ যাত্রী ট্রেনকেই যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তবে ট্রেনে আসনের অভাবে অনেককে দাঁড়িয়ে কিংবা ছাদে করে যাত্রা করতে দেখা গেছে। অতিরিক্ত যাত্রীর চাপে রেলওয়ে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে।

স্টেশনে দেখা যায়, কয়েকটি ট্রেন আসন পূর্ণ থাকার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। ভেতরে জায়গা না পেয়ে কেউ কেউ ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন। যাত্রীরা জানান, ঝুঁকি থাকলেও ভোট দিতে বাড়ি ফেরার আকাঙ্ক্ষাই তাদের কাছে সবচেয়ে বড়।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করা হচ্ছে। তবে অতিরিক্ত চাপের কারণে সবাইকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অনেকেই ভোটের কথা উল্লেখ করে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন। মানবিক দিক বিবেচনায় কিছু ক্ষেত্রে কঠোর হওয়া যাচ্ছে না।

ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে যাচ্ছেন আরিফা দম্পতি। রাজধানীর যাত্রাবাড়ীতে তাদের একটি ফার্মেসি রয়েছে। আরিফা বলেন, দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে এমন আনন্দমুখর পরিবেশ দেখা যাচ্ছে। দোকানের কাজও কম, তাই ভোট দিতে গ্রামে যাচ্ছি। এবার প্রথমবার ভোট দেবো—এই অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। কমলাপুরে এসে দেখি অসংখ্য মানুষ আমার মতো ভোটের জন্য বাড়ি ফিরছেন, একেবারে ঈদের আমেজ।

কুষ্টিয়ার পথে রওয়ানা হয়েছেন শহিদুল ইসলাম ও তার তিন বন্ধু। তিনি বলেন, এবারের নির্বাচন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা সবাই প্রথমবার ভোট দিতে যাচ্ছি। তরুণদের জন্য এটি বড় একটি দায়িত্ব।

খুলনায় যাচ্ছেন বিথীকা মজুমদার। স্বামী ও সন্তানদের সঙ্গে ভোট দিতে বাড়ি ফিরছেন তিনি। বিথীকা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন থাকবে বলে জেনেছি। এতে সুষ্ঠু ভোট হবে বলে আশা করছি। নানা কারণে আগে ভোট দিতে পারিনি, এবার সেই সুযোগ কাজে লাগাতে চাই।

তিনি আরও বলেন, ভোট শেষে ১৩ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরে আসবেন। রেলওয়ে সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যাত্রীসংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত কোচ সংযোজনসহ বিশেষ ব্যবস্থার চেষ্টা চললেও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

সব মিলিয়ে ভোটের টানে গ্রামে ফেরা মানুষের ঢলে রাজধানীতে তৈরি হয়েছে আলাদা এক চিত্র। রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভোটাধিকার প্রয়োগের আগ্রহে কমলাপুরসহ দেশের বিভিন্ন টার্মিনাল এখন প্রাণচাঞ্চল্যে ভরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০