ABN BANGLA TV
১৭ অক্টোবর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিরোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ।

বেনাপোল বন্দরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিরোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ।

 

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে এবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বন্দরের অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি কাজ করবে উপজেলা পরিষদের এই দুই ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর যশোর জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির আদেশে স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ীভিত্তিতে দুজনকে নিয়োগ প্রদান করা হয়েছে।নিয়োগ প্রাপ্তরা হলেন: শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।

নিয়োগপত্র সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক বেনাপোল স্থলবন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেয়া হয়েছে। স্থায়ীভাবে ম্যাজিস্ট্রেট পদায়নের আগ পর্যন্ত (১৬ অক্টোবর) থেকে বেনাপোল স্থলবন্দরের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর করার লক্ষে যশোরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে অস্থায়ীভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল বন্দরে প্রথম থেকেই নানান অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। তবে ৫ আগস্টের পর এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ী বেনাপোল বন্দর থেকে শুল্কফাঁকি দিয়ে আমদানি পণ্য পাচার আরও বাড়িয়েছে।
অনিয়ম বন্ধ করতে বন্দরে ৩টি নিরাপত্তা বাহিনীর প্রায় ৩ শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম রোধে ব্যর্থতা। ফলে নৌপরিবহন মন্ত্রণালয় শৃঙ্খলা রক্ষার আবেদন জানালে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়।
তথ্য বলছে, গত ২২ সেপ্টেম্বর রাতে বন্দর এলাকা থেকে একটি ভারতীয় ট্রাকের পণ্য গোপনে আরেকটি বাংলাদেশি ট্রাকে লোড করা হয়। পরে ঢাকাগামী পণ্যবাহী ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬ বেনাপোল বন্দরের বাইপাস সড়কের ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আটক করে। ট্রাকটি বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রি-পিস, মোটরসাইকেলের দুটি টায়ার, ১০ হাজার ৬৯৩ পিস ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস কসমেটিক্স ক্রিম জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা। গত ২৩ সেপ্টেম্বরে কাগজপত্র ছাড়া এক ভারতীয় পণ্য বোঝায় ট্রাক আটক হয়। তাছাড়া বন্দর এলাকায় বিজিবি কর্তৃক প্রতিনিয়ত চোরাচালান পণ্য জব্দ হচ্ছে।
বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল বন্দরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি রোধে বেনাপোল স্থলবন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ায় নড়ে চড়ে বসেছে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মকর্তারা। যেকোনো অপরাধ কর্মকাণ্ডে বিচারকার্য সহজ ও বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে এই সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। ম্যাজিস্ট্রেট নিয়োগ উল্লেখযোগ্য ভাবে কাজ করবে বন্দরে।

ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতিরোধে ম্যাজিস্ট্রিট নিয়োগে বৈধ ব্যবসায়ীরা খুশি হয়েছেন। বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন রেজা জানান, অবৈধ ও চোরাচালানরোধে সরাসরি ম্যাজিস্ট্রিটি ক্ষমতা বাস্তবায়ন হবে। বন্দরের ভেতরে চুরি, বহিরাগত প্রবেশ ও কাগজপত্রবিহীন পণ্য প্রবেশরোধে বন্দরের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি কার্যকারী ভূমিকা পালন করবে ম্যাজিস্ট্রেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০