
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শুক্রবার দুপুরে নারায়ণপুর এলাকা থেকে গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা।
ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদুজ্জামান সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অদ্য ০৭/০৩/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১৩.৪০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর (নতুনপাড়া) সাকিনস্থ ভান্ডারীর মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ আসামী মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা- মশিয়ার রহমান, সাং- বোয়ালিয়া (পশ্চিমপাড়া),থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর কে গ্রেফতার করে এবং অভিযানকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী বাবু (৩৮), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং- বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং- ৩, তারিখ- ০৭/০৩/২০২৫ ইং,ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/ ৪১ রুজু করা হইয়াছে।
মন্তব্য করুন