ABN BANGLA TV
৩১ জুলাই ২০২৫, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উদযাপন করল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ উদযাপন করল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

 

[চট্টগ্রাম, ২৮ জুলাই, ২০২৫]- বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম একটি সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ পালন করেছে। বিশেষজ্ঞ ডাক্তারদের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল হেপাটাইটিস রোগ প্রতিরোধে আগাম সনাক্তকরণ, টিকাদান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে লিভারের সুস্বাস্থ্য নিশ্চিত করা। এ আয়োজনের মাধ্যমে লিভার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, সময়মতো রোগ নির্ণয় এবং দ্রুত চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও মি. সামির সিং সহ আরও গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজির খ্যাতনামা বিশেষজ্ঞরা একত্রিত হয়ে হেপাটাইটিস মোকাবেলায় সক্রিয় স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। সম্মিলিত অভিজ্ঞতার আলোকে সিনিয়র কনসালট্যান্ট ডা. সন্দীপ ধাবন, কনসালট্যান্ট ডা. মুশফিকুল আবরার এবং অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. এস. এম. সোহেল রানা হেপাটাইটিসসহ বিভিন্ন লিভার রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় প্রাথমিক স্ক্রিনিং, টিকাদান, চিকিৎসা ক্ষেত্রে আধুনিক অগ্রগতি এবং প্রয়োজনীয় জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, “হেপাটাইটিসের মতো রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করাই প্রথম ধাপ। এভারকেয়ার শুধুমাত্র চিকিৎসা প্রদানে নয়, বরং কমিউনিটিকে স্বাস্থ্য বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতেও বদ্ধপরিকর।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সন্দীপ ধাওয়ান বলেন, “হেপাটাইটিসকে নীরব ঘাতক বলা হয়, কারণ এটি অনেক সময় কোনো সুস্পষ্ট উপসর্গ ছাড়াই বছর বছর ধরে লিভারের মারাত্মক ক্ষতি করতে থাকে। আমাদের এই নীরবতা ভাঙতে হবে সচেতনতা, স্ক্রিনিং ও সময়মতো চিকিৎসার মাধ্যমে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আমরা শুধু লিভারের রোগ চিকিৎসায় নয়, জনসাধারণকে সচেতন করার মাধ্যমে তাদের স্বাস্থ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি।”

বিশ্ব হেপাটাইটিস দিবস পালন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে তারা সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০