ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমান টিকেট সিন্ডিকেটের মাষ্টার সবুজ মুন্সীকে জরিমানা।

বিমান টিকেট সিন্ডিকেটের মাষ্টার সবুজ মুন্সীকে জরিমানা।

 

রাজধানীর নয়াপল্টনে প্রতারণার অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সদস্য পদ হারানো সেই সবুজ মুন্সীকে জরিমানা করেছে।

সোমবার (১৩ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না করায় তাকে এই জরিমানা করা হয়।

রাজধানীর নয়াপল্টনে এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড ও নড়িয়া ট্রাভেলস অ্যান্ড টুরস নামে দুটি ট্রাভেল এজেন্সিকে প্রতারণার অভিযোগে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এতে বলা হয়, এদিন দুপুরে নয়াপল্টনে উভয় ট্রাভেল এজেন্সিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে একই আইনের ৪৫ ধারায় প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতা এবং ৫৩ ধারায় অবহেলার মাধ্যমে যাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে সম্প্রতি আটাবের কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে আটাব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। এয়ার টিকেট সিন্ডিকেটের মাষ্টার হিসেবে খ্যাত সবুজ মুন্সীর নামে টিকিটি মজুদ করে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয় দুর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগ সূত্র বলছে, সবুজ মুন্সী ‘নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামের একটি এজেন্সির মালিক। তার বিরুদ্ধে ওঠা ‘নামহীন গ্রুপ টিকেটিং’সহ বেশ কিছু অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে ২৭ ফেব্রুয়ারি নোটিশ দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আটাব বলছে, শোকজ নোটিশ পাওয়ার পর সবুজ মুন্সী নিজেকে বাঁচাতে সেই সময়ের আটাবের সভাপতি, মহাসচিবসহ কমিটির অন্যদের সহযোগিতা চান। কিন্তু ‘অনৈতিকতার বিরুদ্ধে’ কমিটির ‘জিরো টলারেন্স’ নীতির কারণে তিনি সুবিধা করতে পারেননি। বেসামরিক বিমান মন্ত্রণালয়ের শোকজ নোটিশে বলা হয়েছিল, এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকানোর নির্দেশনা অমান্য করে সবুজ মুন্সীর ট্রাভেল এজেন্সি ‘গ্রুপ বুকিংয়ের’ নামে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের অনুলিপি না দিয়েই টিকেট বুকিং করে তা উচ্চমূল্যে বিক্রয় করছে।

এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সংশ্লিষ্ট তদন্ত কমিটি পেয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে কেন সুপারিশ করা হবে না তা সবুজ মুন্সীকে তিন কার্যদিবসের মধ্যে জবাবের নির্দেশ দেওয়া হয়েছিল।

দুদকের অভিযোগে বলা হয়, রাজধানীর আলিশান বাড়ি ও গ্রামের বাড়িতেও দুটি আলিশান বাড়ি। গ্রুপ এয়ারটিকেট সিন্ডিকেট করে অল্পদিনেই অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছেন তিনি। শরিয়াতপুরের নড়িয়া উপজেলার উপসী গ্রামের সামসুল হক মুন্সীর ছেলে সবুজ মুন্সী। যার এনআইডি নম্বর ১০০৬৮৬৫৩২১। ঢাকার নয়াপল্টন ৬৬ ভি.আই.পি রোডের স্কাইভিউ ট্রেড ভ্যালি’র ১৪ তলায় বিলাশবহুল আলিশান ফ্ল্যাটে নিজস্ব অফিস। এই ফ্ল্যাটের ডেকোরেশনে খরচ করেছেন কোটি টাকার বেশি। এ ছাড়াও তার নামে-বেনামে রয়েছে অঢেল সম্পদ।

এদিকে অন্তবর্তী সরকারের উদ্যোগের কারণে সম্প্রতি বিমানের টিকিটের দর ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

গত ফেব্রুয়ারি মাসে গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম এক লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এখন ভাড়া ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকায় কমেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে ৩৫ হাজার টাকায় দিচ্ছে।

গত ১১ ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুসারে এখন থেকে অবশ্যই যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে। এ নির্দেশনার পর বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করতে বাধ্য হয়েছে। ফলে টিকিটের প্রাপ্যতার সঠিক চিত্র সামনে উঠে আসায় এজেন্সিগুলো টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে।

এ ছাড়া এনবিআরের আয়কর গোয়েন্দা তৎপরতা টিকিটের দর কমাতে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আয়কর তথ্য যাচাই করতে ৩০টি ট্রাভেল এজেন্সির একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা ইউনিট। এ বিষয়ে সবুজ মুন্সী’র মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০