
দেশব্যাপী চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসক জারিকৃত গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়ে হয়েছে। এখন থেকে প্রতিদিন রাত ৮টার মধ্যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান শপিং মল, মার্কেট, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সূত্রে জানা যায়, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সরকার গৃহীত কর্মসূচী নির্ধারিত সময়সীমার রাত ৮টার পর কোনো শপিং মল, দোকান খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন। এর অংশ হিসেবে রোয়াংছড়ি উপজেলায় এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গেছে। আরও জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রী গৃহীত কর্মসূচির বাস্তবায়নে মাঠে থাকবে। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।
মন্তব্য করুন