ABN BANGLA TV
১৭ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাস সংকট ও অতিরিক্ত ভাড়ায় আব্দুল্লাহপুরে বিপাকে ঘরমুখো মানুষ”।

বাস সংকট ও অতিরিক্ত ভাড়ায় আব্দুল্লাহপুরে বিপাকে ঘরমুখো মানুষ।

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে মানুষের যাত্রা শুরু হওয়ায় উত্তরা আব্দুল্লাহপুর বাস টার্মিনাল এলাকায় ঘরমুখো যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাসের স্বল্পতা ও বাড়তি ভাড়ার অভিযোগে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট, আজমপুর, হাউজ বিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার পাশে শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করায় যাত্রীদের দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঘরমুখো যাত্রীদের অভিযোগ, অনেক আন্তঃজেলা ও লোকাল বাস নির্ধারিত রুটে চলাচল না করে বেশি লাভের আশায় একাধিক ট্রিপ দিচ্ছে। এতে নির্দিষ্ট রুটে বাসের সংখ্যা কমে গেছে এবং সাধারণ যাত্রীরা চরম সংকটে পড়েছেন।

যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে রংপুর যেতে বাস ভাড়া যেখানে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে থাকে, বর্তমানে সেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করা হচ্ছে। বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ট্রাকসহ বিভিন্ন বিকল্প পরিবহন ব্যবহার করছেন। এসব ট্রাকেও জনপ্রতি ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রংপুরগামী যাত্রী রিয়াজুল জানান, সাধারণ সময়ে ঢাকা থেকে রংপুর যেতে প্রায় ৫০০ টাকা ভাড়া লাগে। কিন্তু বর্তমানে বাসে উঠতে গেলে ১৫০০ টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে।

তিনি বলেন, কী আর করবো, বাড়ি তো যেতেই হবে। তাই বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে বাড়তি ভাড়া না নেওয়ার কথা বলা হলেও বাস্তবে কেউ তা দেখভাল করছে না।

অন্যদিকে গার্মেন্টস কর্মী রহিমা খাতুন জানান, তিনি ময়মনসিংহ যাওয়ার জন্য বিকেল থেকেই বাসের অপেক্ষায় আছেন, কিন্তু এখনো কোনো বাস পাননি।

তিনি বলেন, বাস কম, যাত্রী বেশি। তাই সবাই সুযোগ নিচ্ছে। যদি বাস না পাই, তাহলে হয়তো ট্রাকে করেই যেতে হবে।

তবে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ঈদের সময় অনেক গাড়ি ঢাকায় ফেরার পথে খালি আসে, তাই কিছু ক্ষেত্রে সামান্য ভাড়া বাড়তে পারে। তবে সেটি খুব বেশি নয় বলেই তারা দাবি করেন।

উত্তরার আজমপুর এলাকায় অবস্থিত পাবনা এক্সপ্রেস কাউন্টারের ম্যানেজার বাচ্চু মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে কয়েকটি স্থানে যান চলাচল ধীরগতির কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে নির্ধারিত সময় অনুযায়ী বাস ঢাকায় পৌঁছাতে পারছে না এবং অনেক শিডিউল এলোমেলো হয়ে যাচ্ছে।

তিনি বলেন, যানজটের কারণে পরিবহন পরিচালনায় কিছুটা সমস্যা হলেও যাত্রীদের সেবা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে ঈদকে সামনে রেখে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০