
মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস্ ও শাহরিয়ার মোঃ বাবুর এসএমবি ব্রিকস্ নামক অবৈধ ২ ইটভাটা গুড়িয়ে দিয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। এতে প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।
মোবাইল কোর্টে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা ও দুই হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। এর পর এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা, মোট তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও উপজেলা আনসার সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সুত্র জানিয়েছেন।
মন্তব্য করুন