ABN BANGLA TV
২৭ ডিসেম্বর ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে ১১ লক্ষ ৩৮ হাজার জাল নোট জব্দ ও তিন যুবক আসামি গ্রেফতার।

বান্দরবানে ১১ লক্ষ ৩৮ হাজার জাল নোট জব্দ ও তিন যুবক আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি:

গতকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা পুলিশের অভিযানে ১১ লক্ষ ৩৮ হাজার জাল নোট ও তিন যুবক কে গ্রেফতার করা হয়েছে।

জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৪ নং দোছড়ি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ ওয়াচ্ছাখালী সাকিনে জনৈক নূরুল ইসলামের দোকানের সামনে পুলিশ এ অভিযান চালিয়ে সফল হয়।

এ সময় ৪ জন আসামির মধ্যে ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ১. হাবিব উল্লাহ (১৯), পিতা-মোহাম্মদ রশিদ, মাতা-জামালিকা বেগম, স্থায়ী ঠিকানা-ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ই/৯, এফসিএন নং-১৬৬০৭৪,
২. মোঃ আবুল হাশেম (৩২), পিতা-মৃত ইমাম উদ্দিন, মাতা-মায়মুনা বেগম, সাং-কুতুপালং পশ্চিম পাড়া, ০৯ নং ওয়ার্ড,
৩. আলী জোহার (২৮), পিতা-নুরুল ইসলাম, মাতা-লায়লা খাতুন, স্থায়ী ঠিকানা-ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ই/৯, সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। এবং
পলাতক আসামির পরিচয়, লোকমান হাকিম কালা পুতু (৩৪), পিতা-নূরল ইসলাম, সাং-লেমুতলী, ৫নং ওয়ার্ড, ০৪ নং দৌছড়ি ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।

এ সময় ঘটনাস্থল হতে পুলিশের জব্দকৃত আলামত এর মধ্যে ছিল, ১/ একটি কালো রংয়ের পলিথিনের বাজারের ব্যাগ।
২/ ১০০০ টাকা সমমূল্য মানের কথিত জাল নোটের ১২ টি বান্ডেল যাহাতে সর্বমোট ১১৩৮টি কথিত জাল নোট যাহার পরিমাণ (১১৩৮×১০০০)= ১১,৩৮,০০০ (এগার লক্ষ আটত্রিশ হাজার) কথিত জাল টাকা।
৩/ একটি পুরাতন সিএনজি যাহার রেজি নং-কক্সবাজার-থ ১১-৮৪৫৩।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান বলেন, গোপনীয় সূত্রে এ অভিযান পরিচালিত হয় এবং সফলতা ও এসেছে। আসামি ৪ জনের মধ্যে ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। বাকি ১ জন পলাতক রয়েছে। সেই আসামি কেও দ্রুত গ্রেফতার করা হবে। সর্বোপরি পুরো ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য: গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) পংকজ কুমার সাহা এবং সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৪ নং দোছড়ি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ ওয়াচ্ছাখালী সাকিনে জনৈক নুরুল ইসলামের দোকানের সামনে হতে জাল টাকা ক্রয় বিক্রয় দলের সদস্য হাবিব উল্লাহ (১৯), পিতা-মোহাম্মদ রশিদ, মাতা-জামালিকা বেগম, স্থায়ী ঠিকানা: ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ই/৯, এফসিএন নং-১৬৬০৭৪, থানা: উখিয়া, জেলা: কক্সবাজারকে সর্বমোট ১২ টি বান্ডেলে ১১৩৮ টি ১০০০ টাকার সম মূল্যের কথিত জাল নোট। অর্থাৎ সর্বমোট ১১,৩৮,০০০ (এগার লক্ষ আটত্রিশ হাজার) কথিত জাল টাকা উদ্ধার পূর্বক বর্ণিত আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্য মোতাবেক দ্রুত উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে উক্ত জাল টাকা চক্রের আরেক সদস্য আলী জোহার (২৮), পিতা-নুরুল ইসলাম, মাতা-লায়লা খাতুন, স্থায়ী ঠিকানা: ক্যাম্প-১ ইষ্ট, ব্লক-ই/৯, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার গ্রেফতার করতে সক্ষম হন। তখন উক্ত আসামি আলী জোহর এর দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা ক্রয় বিক্রয়ের অন্যতম মূল হোতা মো. আবুল হাসেম (৩২), পিতা-মৃত ইমাম উদ্দিন, মাতা-মায়মুনা বেগম, সাং-কুতুপালং পশ্চিম পাড়া, ০৯ নং ওয়ার্ড, থানা: উখিয়া, জেলা: কক্সবাজারকে গ্রেফতার করে এবং বর্ণিত আবুল হাসেমের মালিকানাধীন জাল টাকা পরিবহনে ব্যবহৃত সিএনজি যাহার রেজি নং-কক্সবাজার-থ-১১-৮৪৫২, উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে জাল টাকার ব্যবসায়ীর সাথে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ থাকায় নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-০৮, তারিখ-২৬/১২/২০২৫ খ্রি : ধারা- The Special Power Act 1974 এর 25 B/25 D রুজু করা হয়। মামলাটি এসআই (নিরস্ত্র) নয়ন চন্দ্র দাশ তদন্ত করছেন। জাল টাকার মূল উৎস নিরুপনসহ আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা মোতাবেক, সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল এর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০