
উৎসবমুখর পরিবেশে বান্দরবান জেলা সদরের বালাঘাটায় উদ্বোধন হলো সাঙ্গু ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল। আজ: ৫ই মে মঙ্গলবার বিকালে বালাঘাটা বাজার সংলগ্ন মেহেরাজ ভবনে ফিতা কেটে এবং বিশেষ কোরআন তেলাওয়াত এর মাধ্যমে এই নতুন স্বাস্থ্য প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক: রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, , বান্দরবান জামাত ঝ্যইসলামীর আমির আব্দুস সালাম আজাদ, বান্দরবান জেলা সার্কেল এসপি মান্না দে, বান্দরবান জেলা সিভিল সার্জন: ডাঃ মোঃ শাহিন হোসাইন চৌধুরী, বান্দরবান জেলা পৌর প্রশাসক: এস এম মনজুরুল হক এবং সভাপতিত্ব করেন, সাঙ্গু ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালের চেয়ারম্যান: মোহাম্মদ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্যাথলজি ল্যাব, উন্নতমানের ইমেজিং এবং দক্ষ চিকিৎসক ও স্টাফদের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বালাঘাটা ও আশপাশের এলাকার রোগীদের এখন থেকে উন্নত পরীক্ষার জন্য দূরে যেতে হবে না। এতে করে রোগীদের কোনো ভোগান্তি ছাড়াই অল্প সময়ের মধ্যে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া যাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন,
“আমরা চেষ্টা করছি সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে। এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক হতে চায় সাঙ্গু ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বান্দরবানের মতো পাহাড়ি জনপদে এই ধরনের আধুনিক বেসরকারি উদ্যোগ স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখবে।
বিশেষায়িত এই কেন্দ্রে থাকছে ২৪ ঘণ্টা জরুরি সেবা এবং অভিজ্ঞ কনসালটেন্টদের নিয়মিত চেম্বার। স্থানীয় সাধারণ মানুষও আধুনিক এই চিকিৎসাকেন্দ্রের উদ্বোধনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
উল্লেখ্য: সাঙ্গু ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালের সিডিউল অনুযায়ী নিয়মিত রোগী যারা দেখবেন পর্যায়ক্রমে জেনে নিন, ডাঃ প্রবীর চন্দ্র বণিক -চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ – সাক্ষাতের সময়: প্রতি শুক্রবার সকাল ৯টা হতে দুপুর ২টা, ডাঃ সিং শোয়ে প্রু – অভিজ্ঞ ও সিনিয়র জেনারেল প্র্যাক্টিশনার সাক্ষাতের সময়: প্রতি শুক্রবার সন্ধা ৭টা হতে রাত ৯টা, ডাঃ জ্যোতিময় মুরং – সিনিয়র কনসালটেন্ট ও ডায়াবেটোলজিস্ট – সাক্ষাতের সময়: প্রতিদিন সকাল ১১টা হতে বিকাল ৩টা ও সন্ধা ৬টা হতে ৭টা, ডাঃ উ থেন ক্যা – জেনারেল এন্ড ল্যাপরোস্কপিক সার্জন – সাক্ষাতের সময়: প্রতি সোম ও বৃহস্পতি সন্ধা ৬টা হতে রাত ৮টা, ডাঃ সুব্রত দে – বাত ব্যাথা, স্নায়ু শ্বাস, হাঁপানি, লিভার কিডনি, ডায়বেটিক ও মেডিসিন বিশেষজ্ঞ সাক্ষাতের সময়: প্রতিদিন বিকেল ৫টা হতে সন্ধা ৭টা, ডাঃ দিপংকর তঞ্চঙ্গ্যা – নাক, কান, গলা, থায়রয়েড বিশেষজ্ঞ ও সার্জন – সাক্ষাতের সময়: প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর ১টা হতে বিকাল ৩টা, ডাঃ মোঃ কামাল উদ্দিন মজুমদার – ইউরোলজিস্ট, এড্রোলজিস্ট ও এড্রো ল্যাপরোস্কপিক সার্জন – সাক্ষাতের সময়: প্রতি রবি ও বৃহস্পতি দুপুর ১টা হতে বিকাল ৩টা, ডাঃ মোঃ আমিনুল হক – হাড়ভাঙা ও জোড়া, বাত ব্যাথা, মেরবদড রোগ ও টিউমার বিশেষজ্ঞ – সাক্ষাতের সময়: প্রতি শুক্রবার বিকাল ৪টা হতে রাত ১০টা, ডাঃ উর্মিলা দেব – চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ – সাক্ষাতের সময়: প্রতিদিন বিকেল ৫টা হতে সন্ধা ৭টা, ডাঃ সমীরণ নন্দী – মেডিসিন, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ – সাক্ষাতের সময়: প্রতি শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ৫টা হতে সন্ধা ৭টা, ডাঃ চিংম্রা সাং মার্মা – প্রসূতি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন – সাক্ষাতের সময়: প্রতিদিন দুপুর ২টা হতে রাত ১০টা, ডাঃ সবুজ কুমার ধর – হৃদরোগ, বাত জ্বর, উচ্চ রক্তচাপ, মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটোলজিস্ট – সাক্ষাতের সময়: প্রতি শনি, সোম, বুধ দুপুর ১টা হতে বিকাল ৩টা, ডাঃ অরুপ রতন দেব – অর্থপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন – সাক্ষাতের সময়: প্রতি রবি, মঙ্গল, বুধ দুপুর ১টা হতে দুপুর ২টা।
মন্তব্য করুন