ABN BANGLA TV
৩ ডিসেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে মর্যাদাপূর্ণ ভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত।

বান্দরবানে মর্যাদাপূর্ণ ভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত।

 

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

 

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিবাদ্য কে সামনে রেখে সারাবিশ্ব ও সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলা সদরের জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান জেলা প্রশাসক এবং বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে মর্যাদাপূর্ণ ভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

আজ: ৩রা ডিসেম্বর (বুধবার) জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক: মিল্টন মুহুরী এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট: শামীম আরা রীনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিনিয়া চাকমা, এস এম মনজুরুল হক, সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক: মোঃ আবু তালেব সহ এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর সমাজসেবা কর্মকর্তা: সত্যজিৎ মজুমদার, শফিকুল ইসলাম, জর্জ ত্রিপুরা, লালহিম থাং বম, বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও জেলার বিভিন্ন স্থান হতে আগত প্রতিবন্ধী ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা বোঝা ও নয় কোনো কারো করুনা পাত্র বর্তমানে প্রতিবন্ধী ব্যাক্তিরা আর পিছিয়ে নেই, তাদের প্রয়োজন শুধু একটুখানি আন্তরিকতা। তারা আন্তরিকতার সহযোগিতা পেলে দেশ ও সমাজের জন্য অন্যতম সম্পদে রুপান্তরিত হতে পারে। তারা আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা কেবল নীতিমালার দায়িত্ব নয়; এটি একটি সামগ্রিক মানবিক অঙ্গীকার। বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২৫ আমাদের সেই অঙ্গীকার আরও দৃঢ় করার সকলকে আহ্বান জানায় তারা।

আলোচনা সভা শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ এর মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি ঘটে।

উল্লেখ্য: প্রতিবছর ৩রা ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০