ABN BANGLA TV
৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে প্রান্তিক তরুণদের কণ্ঠে উঠছে স্বাস্থ্য অধিকারের দাবি।

বান্দরবানে প্রান্তিক তরুণদের কণ্ঠে উঠছে স্বাস্থ্য অধিকারের দাবি।

 

মো.আরিফ, বান্দরবান প্রতিনিধি;

 

পাহাড়ি জনপদ বান্দরবান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ঘন ঘন ভূমিধস, পাহাড়ি বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো সংকটে স্থানীয় জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই ভুগছে। এসব প্রভাব কেবল জীবিকায় নয়, বরং তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এ বাস্তবতাকে সামনে রেখে আজ বান্দরবানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিভাগীয় যুব কর্মশালা।

কর্মশালায় বান্দরবানের বিভিন্ন পাহাড়ি ও প্রান্তিক সম্প্রদায়ের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা জানান, মৌলিক স্বাস্থ্যসেবার ঘাটতি, দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র, পরিবহন সমস্যা এবং দারিদ্র্যের কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ছে। এর ফলে তরুণরা বিশেষত জরুরি সময়ে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন।

সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডার অর্থায়ন এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় সিরাক-বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এর মূল উদ্দেশ্য ছিল জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের অভিজ্ঞতা নীতিনির্ধারণে প্রতিফলিত করা এবং ভবিষ্যৎ কার্যকর নীতি প্রণয়নের জন্য সুপারিশ সংগ্রহ করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ এর উপপরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন ডা. রোখসানা ইয়াসমিন, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, ইউএনএফপিএ বাংলাদেশ। সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপপরিচালক সুপন চাকমা।

বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার বলেন, “আজকের কর্মশালায় তরুণদের মতামত আমাদের নীতি প্রণয়নে দিকনির্দেশনা দেবে। প্রান্তিক তরুণদের অংশগ্রহণে গড়ে উঠবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যনীতি, যা শুধু হাসপাতাল নয়, সমাজের মানসিকতাও পরিবর্তন করবে। যুব নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপ স্বাস্থ্যসেবাকে আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করবে।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে বলেন, ‘কর্মশালায় তরুণদের কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও দলীয় আলোচনার ভিত্তিতে প্রস্তুত শ্বেতপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে, যাতে প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পাহাড়ি তরুণদের চাহিদা নীতিতে প্রতিফলিত হয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।এর মাধ্যমে মতামত প্রদান করেন। বিশেষজ্ঞরা সেই অভিজ্ঞতা থেকে প্রাসঙ্গিক নীতিগত সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহীনা ইয়াসমিন, এডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান, ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক খান এবং কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০