
বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে জেলার সার্বিক উন্নয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন খাতের বিকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবাগত জেলা প্রশাসক নাজনীন সুলতানা জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বস্তুগত ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন