ABN BANGLA TV
৩ নভেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

স্পোর্টস ডেস্ক

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের প্রতিযোগিতামূলক আয়োজন ও তরুণ খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনা। জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

 

কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। তবে শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ড্যাফোডিল। অন্যদিকে, ফাইনালে লড়াই করে রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এআইইউবিকে।

 

ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বিশিষ্ট ফুটবল কলামিস্ট, বিশ্লেষক ও ফুটবল এশিয়ার প্যানেল লেখক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন।

 

এ সময় বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

 

অনুষ্ঠানের শেষ পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পাশাপাশি পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়দের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।

 

টুর্নামেন্টে পুরস্কারপ্রাপ্তরা:

 

চ্যাম্পিয়ন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

রানার্সআপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

ফাইনালের ম্যাচসেরা: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সর্বোচ্চ গোলদাতা: আক্কাস আলি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

টুর্নামেন্টসেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সেরা গোলরক্ষক: মেহেদি হাসান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

সেরা ডিফেন্ডার: রাশেদুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আনভীরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের প্রতিভা অন্বেষণ, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

 

বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার এ আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবিজি স্পোর্টস সিটি। আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল চর্চাকে আরও গতিশীল করবে। একই সঙ্গে এ প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা একসময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল

১

বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার সভাপতি আফজাল হোসাইন ফারাবী ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম সুমন নির্বাচিত

৩

বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা

৪

বান্দরবানের অদম্য ইমতিয়াজ: দৃষ্টিপ্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে এইচএসসিতে সাফল্য

৫

ইটভাটা বন্ধ বান্দরবানে, উন্নয়ন ব্যাহত; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী।

৬

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

৭

১০০ কিলোমিটার দূরে রেজিস্ট্রেশন কার্যক্রম, লামাবাসীর তীব্র ক্ষোভ: দুই লাখ মানুুষের দুর্ভোগের আশঙ্কা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

৮

বাইন্যান্সে সাইবার ডাকাতি, উত্তর কোরিয়ার হ্যাকারদের সংশ্লিষ্টতার ইঙ্গিত

৯

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা

১০

বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বেতছড়া বাজার যুব সংঘকে ক্রীড়া সামগ্রী প্রদান

১১

বান্দরবান প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার

১২

বান্দরবানে স্থায়ী ডুবুরি ইউনিট না থাকায় সাঙ্গু-মাতামুহুরীতে প্রাণহানি: বাড়ছে স্বজনদের দুর্ভোগ

১৩

ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন: প্রয়োজন সমন্বিত উদ্যোগ

১৪

পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী

১৫

লামায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা

১৬

আইসিসিবিতে গাড়ির মেলা, এক জায়গায় তুলনা করা যাবে বিভিন্ন মডেল

১৭

ঢাকার শপিংমলের জৌলুস ফিকে, সংকটে খুচরা বাণিজ্য

১৮

বান্দরবানে আন্তাহা পাড়া বৌদ্ধ বিহারের নির্মাণকাজের শুভ উদ্বোধন

১৯

লামায় মিনি-বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন স্বাগতিক লাইনঝিরি একাদশ

২০