
আজ ১০ই জুন (বুধবার) বান্দরবান পৌরসভার উদ্যোগে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক” সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক: মোঃ সানিউল ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস): জিনিয়া চাকমা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী এবং বান্দরবান জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, পৌর এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক: এস, এম, মনজুরুল হক এবং সঞ্চালনা করেন, পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা: মো: আবু আবদুল্লাহ।
এ সময় বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই স্কুল-কলেজ পর্যায় থেকেই সচেতনতা বাড়াতে হবে, যাতে কোনো শিক্ষার্থী ধূমপানের মরণনেশায় পা না বাড়ায়। তারা আরো বলেন, আমাদের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষা করা। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে সমাজকে ধূমপানমুক্ত করতে।
সচেতনতামূলক এই আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানকে একটি আদর্শ ও তামাকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন