ABN BANGLA TV
১৬ মে ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে কেএনএফের আতঙ্ক কাটিয়ে সেনাবাহিনীর সহায়তায় নিজ ভিটেয় ফিরল ৫ ম্রো পরিবার।

বান্দরবানে কেএনএফের আতঙ্ক কাটিয়ে সেনাবাহিনীর সহায়তায় নিজ ভিটেয় ফিরল ৫ ম্রো পরিবার।

 

নিজস্ব প্রতিনিধি

 

 

বান্দরবান, ১৬ মে ২০২৬ (শনিবার):

 

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর নির্যাতন ও ভীতিপ্রদর্শনের মুখে ২০২৩ সালের মে মাসে ঘরছাড়া হওয়া ম্রো সম্প্রদায়ের আরও ৫টি পরিবার দীর্ঘ দিন পর নিজ বসতভিটায় প্রত্যাবর্তন করেছে। সাম্প্রতিক সময়ে বান্দরবানের পাইন্নুমপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সেনাবাহিনীর সহায়তায় ৫টি পরিবারের ২২ জন সদস্য অত্যন্ত আনন্দঘন পরিবেশে নিজ গ্রামে ফিরে আসেন।

 

উক্ত এলাকায় প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর নতুন করে পথচলা সুগম করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ঘরে ফেরা প্রতিটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ৫ কেজি লবণ বিতরণ করা হয়। দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভিটেমাটিতে ফিরতে পেরে ম্রো পরিবারের সদস্যরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ জনগণের পাশে থেকে এই ধরনের মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। একই সাথে দুর্গম পাহাড়কে সন্ত্রাস, আতঙ্ক ও চাঁদাবাজিমুক্ত করে স্থানীয়দের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ও নিরাপত্তা তৎপরতা চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০