ABN BANGLA TV
১৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে উদ্বোধন হলো স্বপ্নযাত্রী অবসর পাঠাগার–১৭।

বান্দরবানে উদ্বোধন হলো স্বপ্নযাত্রী অবসর পাঠাগার–১৭।

মো.আরিফ, বান্দরবান প্রতিনিধি;

 

“অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই”এ স্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক শেডে উদ্বোধন করা হয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত ১৭তম স্বপ্নযাত্রী অবসর পাঠাগার। অভিভাবকদের অপেক্ষার সময়কে ফলপ্রসূ করা এবং পাঠাভ্যাসের বিকাশই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৮ নভেম্বর)সকাে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগার অপারেশন টিমের প্রধান সমন্বয়ক সাফায়েত রায়হান শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম উদ্দিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ এবং সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ বলেন, অভিভাবকদের সময়কে জ্ঞানচর্চায় রূপান্তর করতেই এই পাঠাগার প্রতিষ্ঠা। সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ অভিভাবকদের জন্য এই উদ্যোগকে “জ্ঞানচর্চার নতুন দুয়ার” হিসেবে উল্লেখ করেন।

পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে তরুণ সমাজ দিন দিন বইবিমুখ হয়ে যাচ্ছে। এমন সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অভিভাবকরা বইমুখী হলে সন্তানরাও বইয়ের প্রতি উৎসাহ পাবে।” তিনি পাঠাভ্যাস, গবেষণা ও মুক্তচিন্তার বিকাশে এমন উদ্যোগ আরও বিস্তারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি বান্দরবানের প্রতিটি উপজেলায় একটি করে উন্মুক্ত লাইব্রেরি স্থাপনে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনকে পাশে থাকার আহ্বানও জানান।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবকে বিশেষ ধন্যবাদ জানায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। আয়োজকদের আশা, নতুন এই অবসর পাঠাগার অভিভাবকদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সময় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০