
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলাধীন ৪নং সুয়ালক ইউনিয়নে আপন শ্বাশুড়ি কে ভিডিও ধারণ করে ব্লেকমেইল করার অভিযোগে দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২১ ডিসেম্বর (রবিবার) এ ঘটনার সূত্রপাত হলে পরে আজ সুয়ালক এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আপন মেয়ে সাদিয়া খান (২৫) জামাতা মিসকাতুন নবী মিসকাতকে (৩০) নামে দুইজন ব্যাক্তি কে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐ ব্যাক্তি তার আপন শাশুড়ি কে সম্পত্তির লোভে পড়ে গোপনে ভিডিও ধারণ করে ব্লেকমেইল করে আসছিলেন। পরে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান বলেন, ঐ ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ সম্পত্তি ও কিছু অর্থের লোভে পড়ে ব্লেকমেইল করে আসছিলেন পরে এলাকাবাসীর সহায়তায় আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদ ও আইনের প্রাথমিক ধাপ শেষে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন