
বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব জাবেদ রেজা-এর নির্দেশনায় রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রোয়াংছড়ি উপজেলাধীন ১ নং সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ নং সদর ইউনিয়নের ৪টি পরিবারের বসতবাড়ি ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার খবর পেয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরিদর্শন শেষে জনাব জাবেদ রেজা-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে জরুরি নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সরঞ্জাম তুলে দেওয়া হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন:
গান্দিলাল তঞ্চঙ্গ্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা বিএনপি।
সোয়ানা তঞ্চঙ্গ্যা স্থানীয় বিএনপি নেতা।
অংসাই মারমা, স্থানীয় বিএনপি নেতা।
বক্যনু মারমা, স্থানীয় বিএনপি নেতা।
পরিদর্শনকালে মাওসেতুং তংচংগ্যা বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং থাকবে। জনাব জাবেদ রেজা মহোদয়ের নির্দেশে আমরা আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। এই সহায়তার মাধ্যমে তাদের কষ্ট হয়তো পুরোপুরি লাঘব হবে না, তবে আমরা বোঝাতে চাই যে তারা একা নন।”
অগ্নিকাণ্ডে সব হারানো পরিবারগুলো এই দুর্দিনে সহায়তা পেয়ে জেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন