ABN BANGLA TV
৪ অক্টোবর ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান রুমার বাসস্টেশন দখলে নিয়েছে কাঠ ব্যবসায়ীরা ভোগান্তিতে যাত্রীরা।

বান্দরবান রুমার বাসস্টেশন দখলে নিয়েছে কাঠ ব্যবসায়ীরা ভোগান্তিতে যাত্রীরা।

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় যাত্রীসেবার জন্য কোটি টাকার ব্যয়ে সরকারি স্থাপনাটি নির্মিত আধুনিক বাসস্টেশনটি কাঠ ব্যবসায়ীদের দখলে প্রায়। ফলে স্টেশনটি যাত্রীদের পরিবর্তে কাঠের গুদামঘরে পরিণত হয়েছে।

প্রত্যক্ষ পরিদর্শনে দেখা যায়, স্টেশনের পাশে এবং ভেতরে সেগুন কাঠের বিশাল স্তুপ ফেলা হয়েছে। প্রতিদিন ভারী ট্রাকে এসব কাঠ ওঠা-নামার কাজ চলছে। এতে যাত্রী চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কাঠ পরিবহনের কারণে স্টেশনের ভেতর ধুলাবালুতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং যাত্রীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশনটি ব্যবহার অযোগ্য হয়ে পড়বে।

একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাত্রীসেবা দেওয়ার কথা ভেবে সরকার কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল তৈরি করা হয়েছে। অথচ এখন প্রতিদিন কাঠের গাড়ির ভিড়েই স্টেশনটি মুখর থাকে। এতে ভবনের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

রুমা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, (সাংবাদিক) পিপলু মারমা জানান, ভাড়ার সমস্যার কারণে স্টেশন সংলগ্ন জায়গায় কাঠ রাখা হয়েছে। তবে জমির মালিকের অনুমতি নিয়েই তারা এ কাজ করেছেন বলে জানান। জানা গেছে, কাঠ রাখার ওই জমির মালিক সাবেক, বান্দরবান জেলার পরিষদ সদস্য জুয়েল বম। এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগ চেষ্টা করা হলে, যোগাযোগের ব্যর্থ হয়।

এদিকে রুমা বন বিভাগের পলি রেঞ্জার অসীম বারেক জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে স্টেশন সংলগ্ন কাঠ সরানো নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে না ছড়ালে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “বাস টার্মিনালের ভেতরে কাঠের গাদা রাখার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০