
বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি10 ক্রিকেট টুর্নামেন্ট এর জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
আজ: ১৮ এপ্রিল শনিবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জমজমাট ফাইনালের মধ্যে দিয়ে টুর্ণামেন্ট এর সমাপ্তি ঘটে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ডাঃ আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন, এবং সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক ও সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি কার্যকর উপায়। বর্তমান সময়ে মাদক ও জুয়া যুব সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তারা আরো বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদেরকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে তরুণদের দূরে রাখতে ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।
এ সময় বক্তারা সতর্ক করে বলেন, মাদক ও জুয়ার সাথে সম্পৃক্ততার পরিণতি ভয়াবহ—এটি ব্যক্তিজীবন, পরিবার এবং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সকলকে সচেতন থেকে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পরিশেষে তারা টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল, আয়োজকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন