
৪ নভেম্বর (বুধবার) বান্দরবান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলার সদর থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
পরিদর্শনকালে পুলিশ সুপার চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাংবিরোধী অভিযান এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাসুদ পারভেজ, অফিসার ইনচার্জ, বান্দরবান সদর থানা এবং বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন