ABN BANGLA TV
৩০ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার”।

বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার।

বান্দরবান প্রতিনিধি:

নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইসলামি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক বান্দরবান শাখার হিসেবে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক নানা বিষয়ক কর্মসূচির দিয়ে সেমিনার আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকালে জেলা প্রশাসক এর কার্যালয় হতে বান্দরবান সাংস্কৃতিক ইনস্টিটিউট পর্যন্ত একটি র‍্যালি হয়েছে। পরে বান্দরবান জেলা সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনার অনুষ্ঠান হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মোঃ আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকবুল হোসেন,নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে পিপিএম, ট্রাস্ট ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন,পরিচালক পিএসডি প্রধান কার্যালয় বাংলাদেশ ব্যাংক আ.ন. ম মঈনুল কবির’সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থি ছিলেন।

 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরিফ হোসেন খান বলেন, সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো,পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। ডিজিটাল লেনদেন, বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এসব ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে বাড়বে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা।

 

বিশেষ অতিথি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মকবুল হোসেন বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে। এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে।

 

সেমিনারে বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ। ইউসিবি গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইউসিবি এই রূপান্তরের অংশ হতে গর্বিত।

 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ‘ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ’-এর সামগ্রিক ধারণা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। এর পর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। সেমিনার শেষে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের বুথে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

 

দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নগদবিহীন অর্থনীতির গুরুত্ব তুলে ধরা হয়। আরও উক্ত অনুষ্ঠানে ইউসিবিসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০