ABN BANGLA TV
২১ এপ্রিল ২০২৬, ১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান কৃষি উন্নয়ন কর্পোরেশন ভবনে শুধু ঝুলছে তালা, নেই কোনো দায়িত্বরত কর্মকর্তার দেখা”।

বান্দরবান কৃষি উন্নয়ন কর্পোরেশন ভবনে শুধু ঝুলছে তালা, নেই কোনো দায়িত্বরত কর্মকর্তার দেখা।

বান্দরবান প্রতিনিধি:

ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও বান্দরবান কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা। সরকারি নিয়ম অনুযায়ী অফিস চলার কথা থাকলেও, দপ্তরের করিডোর যেন এক পরিত্যক্ত ভবন। রুমের বাইরে নেমপ্লেটে কর্মকর্তাদের নাম থাকার কথা থাকলেও নেই কোন নেমপ্লেট এবং ভেতরে নেই কারো উপস্থিতি।

এ বিষয়ে অফিসে মাস্টাররোলে দায়িত্বে থাকা একমাত্র ব্যাক্তি অমিত বড়ুয়ার সঙ্গে কথা বললে তিনি জানান, সাত থেকে আট মাস যাবত আমি এখানে চাকরি করছি। সহকারী প্রকৌশলী মোঃ আবু নাঈম এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তৌসির নিয়মিত অফিস করেন না বললেই চলে। সহকারী প্রকৌশলী আর উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের ফোন‌ নাম্বার খুঁজলে তিনি দিতে আপত্তি জানালে অন্যভাবে ফোন‌ নাম্বার সংগ্রহ করে তাদের সঙ্গে অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, এই চিত্র শুধু আজকের নয়। দিনের পর দিন এভাবেই ‘অভিভাবকহীন’ হয়ে পড়ে আছে প্রতিষ্ঠানটি। দাপ্তরিক কাজে চরম স্থবিরতায় পাহাড়ের কৃষি ক্ষুদ্র সেচ ব্যবস্থা আজ হুমকির মুখে। কর্মকর্তাদের দেখা না পাওয়ায় মিলছে না প্রয়োজনীয় পরামর্শ কিংবা উন্নত মানের সরকারি দপ্তরে পরামর্শ । সরকারি সুযোগ-সুবিধা সাধারণ কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর বদলে তা আজ এই তালাবদ্ধ কক্ষেই বন্দি হয়ে আছে।

একটি সরকারি অফিসের দরজা যখন সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে, তখন প্রশ্ন ওঠে কর্মকর্তাদের দায়বদ্ধতা নিয়ে। বান্দরবানের কৃষি ও কৃষকের উন্নয়নে যে প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা রাখার কথা ছিল, সেই বিএডিসি ক্ষুদ্র সেচ অফিস আজ নিজেই এক অচেনা বদ্ধ দুয়ারে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এর সমাধান দেবে, নাকি কৃষকদের এভাবেই দরজায় কড়া নেড়ে ফিরে যেতে হবে?”

অনতিবিলম্বে এই অরাজকতা দূর করে অফিস সচল করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী কৃষকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০