ABN BANGLA TV
১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান আলিকদমে নিরীহ ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

বান্দরবান আলিকদমে নিরীহ ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবান জেলা আলিকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া কলার ছড়া চুরি ও গাছ চুরি কে কেন্দ্র করে জাফর আলম ও‌ তার ছেলে সহ সহযোগীরা মিলে নিরিহ ম্রো জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ১৯ জানুয়ারি (সোমবার) বান্দরবান জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ম্রো সম্প্রদায় এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ মানুষ অংশ নেন।

এ সময় উমংসিং মার্মা-র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিংওয়াইমং মার্মা, বিতনময় তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, উমংসিং মার্মা, রংথইন ম্রো, জন্স ত্রিপুরা, উবাথোয়াই মার্মা, এডভোকেট উমংসিং মার্মা, এবং সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন, তনয়া ম্রো।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, কোনো প্রকার উস্কানি ছাড়াই নিরীহ ম্রো জনগোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। যারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এবং ম্রো সম্প্রদায়ের দীর্ঘদিনের শান্তিপূর্ণ অবস্থানে বাধা সৃষ্টি করতেই এই পরিকল্পিত আক্রমণ বলেও অভিযোগ করেছেন তারা।

সমাবেশে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হামলাকারীদের বিচার এবং দুর্গম পাহাড়ের পাহাড়ি জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যদি দ্রুত দোষীদের গ্রেফতার করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে সকল জাতিসত্তার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০