
বান্দরবান জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যান পাড়া ও বাজার পাড়া যুব সন্মিলিত পরিষদের উদ্যোগে ওয়াগ্যোয়াই পোয়েঃপ্রবারণা পূর্ণীমা ২০২৫ উপলক্ষ্যে ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল ও সমাপনি খেলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জেলা বিএনপির সদস্য বাবু চ নু মং মারমা আরো ও উপস্থিত ছিলেন সদর উপজেলা,৬নং জামছড়ি ইউনিয়ন ও ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আওয়ামীলীগের আমলে খেলা-ধুলাকে পঙ্গু করে ফেলা হয়েছিল কিন্তু দেশ থেকে আওয়ামীলীগ বিতারিত হওয়ার পর সারা বাংলাদেশে ও বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জাবেদ রেজা বান্দরবান জেলা ফুটবল এস্যোসিয়েশনের সভাপতি হওয়ার পর থেকে সমগ্র বান্দরবান জেলায় খেলা-ধুলার প্রাণ পিরে পেয়েছে,খেলা-ধুলা একমাত্র যুব সমাজকে মাদকাসক্তি থেকে মুক্তি দেবে, তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে যুব সমাজের উদ্দেশ্যে শ্লোগান তুলেন—
আগামী যুব সমাজের ভোট
ধানের শীষে হোক,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক,
খালেদা জিয়া জিন্দাবাদ,
দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ,
জাবেদ রেজা জিন্দাবাদ,
বাংলাদেশ-জিন্দাবাদ।
মন্তব্য করুন