ABN BANGLA TV
৭ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীর ৬ নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”।

বাঁশখালীর ৬ নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬ নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) বিকেলে হাছিয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, ৫নং কালীপুর ইউনিয়নের সেক্রেটারি আশরাফ হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং ৬ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আহমদ হোসাইন।

অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য ও ইসলামের নৈতিক শিক্ষার ওপর দারস পেশ করেন মাওলানা বোরহান উদ্দিন। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, তাকওয়া অর্জন এবং মানবকল্যাণে ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবদুল মেনাফ (মানিক)। ইফতার মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতা করেন ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি শাহীন, সাহাব উদ্দিন, রহিম, দেলোয়ার, শহিদ, নাছির, আইয়ুব খানসহ এলাকার নেতৃবৃন্দ ও কর্মীরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০