ABN BANGLA TV
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক–বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্সের ৯ম বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত।

বাঁশখালীতে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক–বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্সের ৯ম বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল গুনাগরী এলাকায় অবস্থিত মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক–বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্সের ৯ম বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল গতকাল শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি, ৬ পৌষ ১৪৩১ বাংলা) বিকাল বাদে আসর থেকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে রহমান ভবন, কলেজ রোড, আদর্শ গ্রাম, জঙ্গল গুনাগরী, বাঁশখালীতে এ মাহফিলের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে দস্তার বন্দী হাফেজ হিসেবে ৯ জন ছাত্র ও ৪ জন ছাত্রীসহ মোট ১৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি নতুন হিফজ ছবক প্রদান করা হয় ২৭ জন ছাত্র ও ৮ জন ছাত্রীকে—মোট ৩৫ জন।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, ক্বেরাত, হামদ, ইসলামী সংগীত, আজান ও কবিতা আবৃতির মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়, যা উপস্থিত মুসল্লিদের হৃদয়ে গভীর ধর্মীয় আবেশ সৃষ্টি করে।
বাদে এশা অনুষ্ঠিত মূল আলোচনাসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনসারী সাহেব—সাবেক অধ্যক্ষ, পালেগ্রাম হাকিম মিঞা শাহ আলিম মাদরাসা ও পীর সাহেব, খলিফায়ে গারাংগিয়া।
প্রধান মুফাসসির হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা নুরুল আবছার আনসারী। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা আজিজুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ এনামুল হক জিহাদী, হযরত মাওলানা নেজাম উদ্দীন আনসারী এবং হযরত মাওলানা আশরাফ আলী ইসলামাবাদী।
আরও আলোচনা পেশ করেন হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক, হযরত মাওলানা মোহাম্মদ শেহাব উদ্দিন ও হযরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন।
বাদে মাগরিব অনুষ্ঠিত পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন—সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখা।
মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ ক্বারী মুহাম্মদ ইদ্রিস (ঢাকা), যা উপস্থিত মুসল্লিদের মধ্যে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মুহাম্মদ শফিকুর রহমান বলেন,
“আলহামদুলিল্লাহ, মদীনাতুল উলুম কুদ্দুসিয়া তাহফীজুল কুরআন কমপ্লেক্স থেকে নিয়মিতভাবে হাফেজে কুরআন তৈরি হচ্ছে। আগামী জানুয়ারি মাস থেকে নতুন করে ছাত্র ও ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করা হবে। আগ্রহী অভিভাবকদের সময়মতো যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০