
চট্টগ্রামের বাঁশখালীতে স্বেচ্ছাসেবী ও শিক্ষাবান্ধব সংগঠন মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় মইনীয়া সাইফিয়া নূর মোহাম্মদীয়া মডেল মাদ্রাসার হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আমির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সার্জেন্ট এইচ এম মিজানুর রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ফেনী জেলার সিনিয়র সচিব নজরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আল আমিন বারিয়া দরসে নিযামী মাদ্রাসার ইংরেজি প্রভাষক মুহাম্মদ বেলাল হোসাইন, যিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর প্রতিষ্ঠাতাও। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘জুঁইফুল’-এর প্রতিষ্ঠাতা জিএম মামুনুর রশিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাঈম উদ্দিন হাসান, মুহাম্মদ এনাম উল্লাহ ফয়সাল, মুহাম্মদ আজমগীরসহ অনেকে।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে সংগঠনের উপদেষ্টা লিয়াকত আলী ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে জোবাইদ হোসেন রায়হানকে সভাপতি, মুহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মিজবাহ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
সভায় বক্তারা শিক্ষা বিস্তার, সমাজসেবা কার্যক্রম এবং যুবসমাজের ইতিবাচক ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
মন্তব্য করুন