ABN BANGLA TV
২ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী।

 

চট্টগ্রামের বাঁশখালীতে জমি দখলের চেষ্টা, জাল কাগজপত্র প্রস্তুত, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক সাংবাদিকসহ আটজনের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলা ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বুধবার (১ জুলাই) বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের মৃত এজাহার মিয়ার মেয়ে ছলিমা বেগমের পক্ষে আমমোক্তার সাঈদ নুর সিদ্দিক মামলাটি দায়ের করেন। মামলাটি গ্রহণ করে বিচারক আবদুল হামিদ তদন্তের দায়িত্ব পিবিআইকে অর্পণ করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের শফকত হোসাইন চাটগামী (৪৫)-কে, যিনি দৈনিক খবরের কাগজ ও দৈনিক সাঙ্গু পত্রিকার বাঁশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া আরও সাতজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— নজরুল ইসলাম (৩৫), মোহাম্মদ ইসলাম (৪২), ফরিদা খানম (৫০), ছমিদুল হক (৩২), জাহানারা বেগম (৫০), নন্না মিয়া (৪৮) ও তৈয়ব মিয়া (৪৮)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী ও তার পরিবার দীর্ঘদিন ধরে পৈতৃক ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি ভোগদখলে থাকলেও আসামিরা জাল বিএস খতিয়ান ও অন্যান্য কাগজপত্র তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রকৃত মালিকদের উচ্ছেদের অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, প্রধান আসামি শফকত হোসাইন চাটগামী তার প্রভাব খাটিয়ে সংঘবদ্ধভাবে জমি দখলের চেষ্টা করেছেন। বাধা দিলে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলার ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। বাদীপক্ষের দাবি, আসামিরা আদালতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের মাধ্যমে মিথ্যা মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করছেন, ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী সাদমান মেহজাবিন জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তবে মামলার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আসামি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। তিনি বলেন, “সাবেক এমপি মোস্তাফিজের আমল থেকে আমাদের বিরুদ্ধে যেসব মামলা-মোকদ্দমা চলছিল, এটি তারই ধারাবাহিকতা। এটি একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। বাদীপক্ষ আমার ক্রয়কৃত মসজিদের জায়গার দখল বুঝিয়ে না দিয়ে উল্টো আমাকে এক নম্বর আসামি করেছে। গ্রামের অনেক নিরীহ মানুষকেও এ মামলায় জড়ানো হয়েছে। অতীতেও উচ্চ আদালতসহ বিভিন্ন পর্যায়ে আমরা আইনি লড়াইয়ে সফল হয়েছি। এবারও সত্য প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।”
মামলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে পিবিআইয়ের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০