ABN BANGLA TV
৩০ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীতে কালিপুর ঐক্য ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত, মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনের আহ্বান”।

বাঁশখালীতে কালিপুর ঐক্য ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত, মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনের আহ্বান।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কালিপুর ঐক্য ফাউন্ডেশন-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শোয়াইবুল ইসলাম কায়েসের সভাপতিত্বে এবং মোহাম্মদ আকবরের সঞ্চালনায় কামালে ইশকে মুস্তফা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. জাহেদ উদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার সাইফুদ্দিন শাহীনশাহ, উপদেষ্টা আবদুর রহিম জাহাঙ্গীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও সংগঠনের প্রবাসী সদস্য ইলিয়াস, হেলাল উদ্দিন, আবদুল্লাহ ও মোহাম্মদ শাহরিয়ারসহ বিপুল সংখ্যক সদস্য ও শুভানুধ্যায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, মোহাম্মদ আজগর, জহির উদ্দিন, শিহাব উদ্দিন রানা, রহিম উদ্দিন, আবদুল্লাহ বিন হোসাইন, মামুনুর রশীদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্য মোহাম্মদ মামুন, মোহাম্মদ রাসেল ও রবিউল ইসলাম রনিসহ অনেকে সভায় অংশ নেন।

সভায় বক্তব্য প্রদানকালে উপদেষ্টা ডা. জাহেদ উদ্দিন রিপন সমাজের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।”

এ সময় সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী রশিদ আহমদ সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে বলেন, কালিপুর ঐক্য ফাউন্ডেশন এলাকার উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবসময় কাজ করে যাবে। তিনি সংগঠনের পক্ষ থেকে সমাজের গরিব ও মেহনতি মানুষের কল্যাণে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে সংগঠনের সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মোহাম্মদ রাসেল মিঞা এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত মোহাম্মদ মাহামুদুর ইসলাম চাকরিজীবনে পদোন্নতি লাভ করায় তাদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে সংগঠনের উপদেষ্টা ডা. জাহেদ উদ্দিন রিপনের পক্ষ থেকেও তাদের বিশেষ উপহার প্রদান করা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে শোয়াইবুল ইসলাম কায়েস সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সমাজে মাদক ও জুয়ার বিস্তার রোধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন এবং এ ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা সুন্দর, আদর্শ ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে কালিপুর ঐক্য ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সমাজের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০