
বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদল নেতা নাছির উদ্দীন সিকদার, মোঃ বাদশা এবং মোঃ মোজাম্মেল হোসেনের উদ্যোগে পূর্ব জঙ্গল চাম্বলের ৭ নম্বর ওয়ার্ডে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টের একটি খেলায় আবিয়াতা দল বিয়াতা দলকে ৩-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।
খেলা চলাকালীন সময়ে উপস্থিত যুবদল নেতারা তাদের বক্তব্যে বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাহায্য করে। তারা আরও উল্লেখ করেন যে, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবেন। এই টুর্নামেন্ট এলাকায় যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে এবং এটি সুস্থ বিনোদনের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন