ABN BANGLA TV
২৮ ডিসেম্বর ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ। ।

বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আজ ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডি (VGD) কার্ডধারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধিত গন্ডামারা ইউনিয়নের মোট ১৩০ জন ভিজিডি কার্ডধারী নারী উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রতিবছরের ন্যায় চলতি বছরও সরকারিভাবে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওসমান গণী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জনাব জয়নাল আবেদিন আতিক (প্রধান শিক্ষক, বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ আবদুল মজিদ (ট্যাগ অফিসার প্রতিনিধি), মোঃ ইলিয়াস হোসেন (উদ্যোক্তা) এবং গন্ডামারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, ভিজিডি কর্মসূচি দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০