
বন্দরে ভাবিকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা মাদকাসক্ত দেবরের
নারায়ণগঞ্জ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর সোনাকান্দা স্কুল রোড এলাকায় ভাবিকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেন মাদকাসক্ত দেবর সজিব।
সোনাকান্দা স্কুল রোড এলাকার জাহাঙ্গীর মিয়ার পুত্র মাদকাসক্ত সজীবের বিরুদ্ধে অভিযোগ করেন প্রবাসী বড় ভাই মামুন’র স্ত্রী লিজা আক্তার। এ ঘটনার বিবরণে ভুক্তভোগী মোসাঃ লিজা আক্তার বলেন, গত বছর সেপ্টেম্বর (২০২৪ইং) মাসে জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে আমার স্বামী প্রবাসে থাকা অবস্থায় বাসায় একা পেয়ে আমাকে জোর পূর্বক ভাবে নানা রকম কুপ্রস্তাব ও কু-দৃষ্টি দিতো এবং এরই প্রেক্ষিতে আমি বাসা থেকে অন্যত্র চলে যাই।
আমি আমার স্বামীর বাসায় মালামাল আসববাবপত্র নিয়ে বাসায় উঠার সময় মাদকাসক্ত দেবর সজীব এবং তার স্ত্রী লামিয়া আক্তার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথারি ভাবে মারধর করে রক্তাক্ত কাটা জখম করে।আমাকে লামিয়া আক্তার ওরনা দিয়ে হত্যার উদ্দেশ্যে ফাসি দেওয়ার এবং মাটিতে ফেলে বুকের উপর পারা দিয়ে শ্লীলতা হানীর চেষ্টা করে। বাড়ির পাশে এক ছেলে আমাকে উদ্ধার করতে আসলে আমার স্বামী বলে অপবাধ দেয়।আমি ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে এবং চিকিৎসা গ্রহন করি।বর্তমানে আমার মালামালা আসবাবপত্র লুটপাট করে মাদকাসক্ত সজীব নিয়ে যায়।এমতাবস্থায় আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
এব্যাপারে ভুক্তভোগী লিজা আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মন্তব্য করুন