ABN BANGLA TV
৯ মে ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক”।

বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক।

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দরে পেশাগত মর্যাদা রক্ষা, অভ্যন্তরীণ বৈষম্য নিরসন এবং সাধারণ সদস্যদের অধিকার আদায়ের প্রত্যয়ে বন্দর থানা দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় বন্দর গাউছিয়া হাট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ দলিল লেখক অলিউল্লাহ মেম্বারের সভাপতিত্বে এবং দলিল লেখক রমজান হোসেন রাজুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র দলিল লেখক ও এ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল।

এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আবুল হোসেন সরকার, ইসমাঈল হোসেন, আবু বকর ছিদ্দিক, আজিজ দেওয়ান, শরিফ হোসেন চিশতী,সাংবাদিক ও দলিল লেখক মাহফুজ জাহিদ, মো: রানা, আশরাফুল আলম স্বপন,হৃদয় চৌধুরী,জসিম উদ্দিন,ইব্রাহিম,শহিদুল্লাহ,রিদোয়ান,শহিদ খোকন,লিটু,রুবেল বন্দর থানা দ‌লিল স‌মি‌তির সাধারণ সভায় উপ‌স্থিত সদস‌্যগনঃ এড‌ভো‌কেট মাজহারুল আলম খান পা‌ভেল,মোঃ আবুল হো‌সেন সরকার,এ,বি সি‌দ্দিক,মোঃ ইসমাইল মিয়া‌,মোঃ শরীফ উদ্দিন,মাহমুদুল হাসান, সাজ্জাদুল ইসলাম রানা,রমজান হোসেন রাজু,নিলয় আহ‌মেদ রু‌বেল,মোঃ শ‌হিদ খোকন, আসরাফুল আলম স্বপন,মোঃ আরিফ,না‌জিম উদ্দিন,সুমন শেখ,জাহাঙ্গীর ক‌বির লিটু, রহমতউল্লাহ মিন্টু, রে‌দোয়ান, জ‌সিমউদ্দিন সরকার,নাজমুল হাসান রিপন,মুজা‌হিদ সরকার জ‌নি, মোঃ আলমগীর, হেলালউদ্দিন,বোরহানউদ্দিন, মাসুদ কায়সার , ইব্রা‌হিম, মোশারফ হোসেন,আল আমিন, আরিফ,আশরাফ,কামাল হো‌সেন,মাহফুজুল ইসলাম জা‌হিদ সাংবা‌দিক,মামুন,হৃদয় চৌধুরী, আব্দুল আজিজ‌ দেওয়ান, রা‌জিব, শাহজালাল, নুর মোহাম্মদ, মোজা‌ম্মেল, কাজী না‌জির হো‌সেন, মিলন,আরিফ সাংবা‌দিক প্রমুখ ।‌ মোট ৫৮ জন দ‌লিল লেখক।

মুক্ত আলোচনায় বক্তারা সমিতির বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গঠনমূলক বক্তব্য তুলে ধরেন।

সভায় আলোচিত প্রধান দিকগুলো তুলে ধরে

বক্তারা অভিযোগ করেন, সমিতির উৎসব ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। পিছিয়ে পড়া সদস্যদের কল্যাণে কাজ করাই হবে আগামীর মূল লক্ষ্য। সমিতিতে বর্তমানে দুটি পৃথক প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় সাধারণ সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিভক্তির সুযোগ নিয়ে সাব-রেজিস্ট্রার অফিসের অসাধু চক্র ফায়দা লুটছে। যারা নিজেদের স্বার্থে সমিতিতে ফাটল ধরাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। দলিল লেখকদের ওপর ‘এক্সট্রা মোহরার’ বা সহকারীদের খবরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। পেশার মর্যাদা রক্ষায় এই সংস্কৃতি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরো বলেন,বন্দরের স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্ন হয়ে সমিতির অচলাবস্থা নিরসন এবং একটি শক্তিশালী ও বৈষম্যহীন নির্বাচিত কমিটি গঠন করতে হবে। ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে পেশার মর্যাদা রক্ষা করতে হবে। আমরা আমাদের সফল সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের সুযোগ্য নেতৃত্বে একটি সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচিত কমিটি গঠন করতে বদ্ধপরিকর।

পরিশেষে প্রয়াত দলিল লেখকদের আত্মার মাগফেরাত এবং সমিতির ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে সকলের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০