ABN BANGLA TV
১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত।

 পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

 

মো:ওসমান গনি

চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পালেগ্রামে ইসলামী ভাবধারায় এক মহতী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব পালেগ্রাম ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তাফসীরুল কুরআন ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নানু ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে, যেখানে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে তরিকত হযরতুলহাজ্ব শাহ সুফি মাওলানা আহমদ নজির সাহেব (মা.জি.আ.), সাবেক অধ্যক্ষ, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য প্রার্থী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) এবং সাবেক চেয়ারম্যান, বাঁশখালী উপজেলা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাফসীরুল কুরআন পেশ করেন

হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, বিভাগীয় প্রধান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন

মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, লোহাগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসা।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন—

মাওলানা এনামুল হক জিহাদী, সুপার, উম্মুল কোরা দাখিল মাদ্রাসা

মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম, খতিব, নানু ফকিরপাড়া জামে মসজিদ।

অনুষ্ঠানে পবিত্র মিলাদ ও কিয়াম পরিচালনা করেন

হাফেজ মাওলানা আরিফ বিন নজির সাহেব।

মাহফিলের শেষপর্যায়ে হৃদয়গ্রাহী মুনাজাত পরিচালনা করেন

পীরে তরিকত শাহ সুফি আলহাজ্ব জনাব মাওলানা আহমদ নজির সাহেব।

সমগ্র অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন

সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সংগীত পরিবেশন করেন

শিল্পী মোহাম্মদ সাইফুল্লাহ, যা উপস্থিত শ্রোতাদের মাঝে ধর্মীয় আবহ আরও গভীর করে তোলে।

অনুষ্ঠানে এলাকার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি পূর্ব পালেগ্রাম ও পূর্ব কোকদন্ডী এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।

এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০