ABN BANGLA TV
১১ এপ্রিল ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি, কর্ণফুলী যুবলীগ সভাপতি গ্রেফতার”।

পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি, কর্ণফুলী যুবলীগ সভাপতি গ্রেফতার।

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার যুবলীগ সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজিম উদ্দীন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুলিশ আসতে দেখে নাজিম উদ্দীন প্রথমে পালানোর চেষ্টা করেন এবং পরে পুকুরে ঝাঁপ দেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলায় তিনি আর পালাতে পারেননি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলার নথি অনুযায়ী, দায়রা আদালতের ৩৪২৩/২২ নম্বর মামলার (কর্ণফুলী থানা সিআর ৬৫/২১) রায় ৯ অক্টোবর ২০২৫ সালে ঘোষণা করা হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি সমপরিমাণ অর্থদণ্ডও দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০